আজ-  ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» অসহায় মানুষের পাশে সাব্বির করিম ফাউন্ডেশন «» শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার «» মৌলভীবাজারে আইন-শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» Professor Dr. Selim Raihan Joins TIB Board of Trustees «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

কুষ্টিয়া ভেড়ামারা হাওখালী মাঠে  বন্দুক যুদ্ধে ডাকাত নিহত

রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়ার ভেড়ামারায় দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ
রোববার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম জানান, ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওখালী মাঠে দু’দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। 
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে। নিহত ডাকাতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।