আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিএনপির নির্বাচনী ইশতেহার নিয়ে যা বললেন আমির খসরু

বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতিমুক্ত উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির নির্বাচনী ইশতেহারে কি থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, ‘দুর্নীতিমুক্ত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, বেকারত্ব হ্রাস ও তারুণ্যকে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকবে৷’

তিনি বলেন, ‘আমাদের ইশতেহারে আরও গুরুত্ব পাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন। এর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, দুর্নীতিমুক্ত উন্নয়নের মাধ্যমে মানুষের যে আয় তার সঠিক বিনিয়োগের নিরাপত্তার যে পরিবেশ সেটাকে গুরুত্ব দেয়া।’

এ সময় নির্বাচন নিয়ে আমির খসরু বলেন, ‘আমাদের ৭ দফা মানা হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারপরও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে, দেশের মালিকানা জনগণের কাছে তুলে দিতে, দেশের গণতন্ত্র এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি।’

আমরা এখনো প্রত্যাশা করছি, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।