আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

প্রতিপক্ষকে টেক্কা দেয়ার মত হেভিওয়েট প্রার্থী বাছাই করছে বিএনপি

বিরোধীপক্ষের শত হুমকি ও বাধা উপেক্ষা করে শেষ পযন্ত নির্বাচনী মাঠে টিকে থেকে বিজয় ছিনিয়ে আনতে পারে এমন হেভিওয়েট প্রার্থীদের বাছাই করছে বিএনপি।দলটির ধারণা, প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন কেউ অনুকূলে নেই। সবাই সরকারি নির্দেশ মেনে কাজ করবে। আর প্রতিপক্ষ আওয়ামী লীগ ও তার মিত্ররা অবাধে নির্বাচনে আধিপত্য বিস্তার করতে চাইবে- এসব বিষয়গুলো ভেবেই বিএনপি প্রার্থীতা বাছাই করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।মনোনয়ন প্রত্যাশীরাও সাক্ষাতকার দেয়ার সময় এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখেই নিজেদের উত্তর দিচ্ছেন। যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে নির্বাচনে বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে প্রতিজ্ঞা করছেন।ভিডিও কনফারেন্সে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে জোর দিচ্ছেন নির্বাচনে টিকে থাকার লড়াইকে। প্রতিপক্ষের হুমকি শক্ত হাতে মোকাবেলা করতে পারবে এমন প্রার্থীই বেছে নেয়া হবে।সাক্ষাতকার শেষ করে বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা বেরিয়ে এসে বলছেন, মনোনয়ন বোর্ড এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বক্তব্যে এটা স্পষ্ট যে, লড়াই করে টিকে থাকার মতো প্রার্থীকেই বাছাই করা হবে। নিজ নিজ এলাকায় প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে শক্তি সামর্থ্যে পেরে ওঠতে পারে এমন প্রার্থীদের গুরুত্ব দেয়া হবেবিএনপির যুক্তি হলো, ‘জনগণ তাদের পক্ষে আছে। তারা জনগণকে নির্বিঘ্নে ভোট দেয়ার সুযোগ করে দিতে পারলেই ধানের শীষের বাজিমাত হবে’।সাক্ষাতকারের শুরুতে প্রার্থীদের উদ্দেশ্যে তারেক রহমানের স্পষ্ট বক্তব্য ছিলো এরকম: এই নির্বাচন বিএনপি ও জাতীয়তাবাদী শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনে ব্যর্থ হলে সকল কিছু ব্যর্থ হয়ে যাবে। আর তাই, যেকোনো কিছুর বিনময়ে নির্বাচনে জয় ছিনিয়ে আনতে হবে। জনগণের ভোট নিশ্চিত করতে হবে এবং সেরকম হেভিওয়েট প্রার্থীদেরকেই বাছাই করা হবে’।এক্ষেত্রে দল থেকে যাকে মনোনয়ন করা হবে তার পক্ষে কাজ করার ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছে। এর ব্যত্যয় ঘটলে দলের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার দিকেও ইঙ্গিত দেয়া হয়ছে।মনোনয়ন প্রত্যাশীরাও নিজেদের দলীয় ভারপ্রাপ্ত প্রধানকে সেভাবে আশ্বস্ত করেছেন যে, শেষ পর্যন্ত নির্বাচনে টিকে থাকার মতো লড়াই করবেন এবং বিজয়ের জন্য সকল ঝুঁকি গ্রহণ করবেন। আর এক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাই একত্রে কাজ করবেন।বরিশাল-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল সভাপতি রাজিব আহসান সাক্ষাতকার শেষে বলেন, সরকারের সকল বাধা, ঝুঁকি এবং হুমকিকে উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার ব্যাপারে তারেক রহমানের কাছে প্রতিজ্ঞা করেছি। আমি কথা দিয়েছি, ধানের শীষকে বিজয়ী করতে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে, আমাদের চেয়ারপার্সন বেগম খালদা জিয়াকে মুক্ত করতে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমরা সকল ঝুঁকি, হুমকি গ্রহণ করবো’বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বরিশাল-৫ আসন থেকে সাক্ষাতকার দিয়ে বলেন, এবার নির্বাচনে যাচ্ছি পিছিয়ে যাওয়ার জন্য নয়, শেষ পযন্ত লড়াই করে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছি তারেক রহমানকে। এটি আমাদের অস্তিত্বের লড়াই, টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে জিততেই হবে। চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার মধ্যদিয়ে গণতন্ত্রের বিজয় হবে । কোনো চাপ, কোনো ষড়যন্ত্র জনতার ঐক্যের কাছে টিকে থাকবে না এবার’।বাগেরহাট-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের সাক্ষাৎকার প্রক্রিয়ায় তারেক রহমান যুক্ত হওয়ায় প্রেরণা পেয়েছি। উৎসাহ এবং শক্তি পেয়েছি। এই শক্তি দিয়ে জনগণের ভালবাসা নিয়ে নির্বাচনের মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকব। এই ঐক্য আমাদের বিজয় সুনিশ্চিত করবে’। চ্যানেল আই