বিএনপির মনোনয়ন বোর্ডে গত দুদিনের মতো যথারীতি ভিডিও কনফারেন্সে তারেক রহমান আছেন বলে জানিয়েছেন সাক্ষাতকারে অংশগ্রহণ করা কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। ফেনী -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শাহানা আক্তার শানু বলেন, বড় স্ক্রিনে তারেক রহমান ছিলেন। তিনি কিভাবে সংযুক্ত হয়েছেন, তা আমার জানা নেই। তবে আছেন।
দিক নির্দেশনা দিচ্ছেনস্কাইপি নেই। তারেক রহমান কিভাবে সংযোগ করছেন জানতে চাইলে ফেনী-৩ আসনের আব্দুল লতিফ জনি বলেন, তিনি আছেন লন্ডন থেকে। স্কাইপি নেই তাতে কি? পৃথিবীতে আরো বহু পদ্ধতি আছে। মেধা শক্তি থাকলে যেকোনো পদ্ধতি ব্যবহার করে থাকা যায়। মানুষের আবেগকে বাধ দিয়ে রাখা যায় না।মঙ্গলবার সকাল ১০টায় সাক্ষাতকার শুরু হয়। শুরুতে ফেনীর প্রার্থীদের সাক্ষাতকার নেয়া হয়। এরপর থেকে লক্ষীপুরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার চলছে
আজও ভিডিও কনফারেন্সে আছেন তারেক রহমান
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার, রাজনীতি | তারিখ : নভেম্বর, ২০, ২০১৮, ৬:২৯ পূর্বাহ্ণ • ২ বার পঠিত






