আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে কাউকে পেছনে ফেলে নয়

প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা বিষয়ক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
কাউকে পেছনে ফেলে নয় এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা বিষয়ক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড), পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপি আরসি), খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি), গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আয়োজনে ২ দিনব্যাপী এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ১ম দিন উদ্বোধনী আলোচনা সভায় পিপি আরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।অনুষ্ঠানের মূল প্রবন্ধক ছিলেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর পরিচালক ফিলিপ গাইন।সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ইতিহাসবিদ অধ্যাপক আহমেদ কামাল, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, বিশিষ্ট লেখক ড. হরিশংকর জলদাস, আচিক মিচিক সোসাইটির সভাপতি সুলেখা, বাংলাদেশ টি এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আউয়াল,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, বাংলাদেশ  পরিসংখ্যান ব্যুরো এর প্রাক্তন মহাপরিচালক মো. আব্দুল ওয়াজেদ, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে চা জনগোষ্ঠী, ক্ষুদ্রজাতিসত্তা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী, সুশীল সমাজ, স্থানীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সংস্থা, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা বিষয়ে গবেষণা ও অনুসন্ধান থেকে এ পর্যন্ত যেসব তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে এর সার সংক্ষেপ তুলে ধরেন।উল্লেখ্য সেড, পিপি আরসি, সিসিডিবি, জিবিকে এই চারটি প্রতিষ্ঠান প্রান্তিক ও বিচ্ছিন্ন জনগোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করে তাদের বর্তমান অবস্থার মানচিত্রায়ণ এবং তাদের সক্ষমতা ও যোগাযোগ শক্তিশালী করতে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে সাড়ে তিন বছরের একটি প্রকল্প ইউরোপীয় ইউনিয়ন ও ইকো কো-অপারেশনের অর্থায়নে পরিচালনা করছে। উক্ত অনুষ্ঠান বিষয়ে আগামীকাল শুক্রবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে চা বাগানের মালিক ও শ্রমিক পক্ষের সংলাপ ও ঐক্য বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।