আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (২৩ নভেম্বর) শুক্রবার সকাল ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় এতে মাউন্ট এডোরা হসপিটালের এক্সিকিউটিব শাামিম আহমদের সভাপতিত্বে ও ন্যাশনাল হার্ট
ফাউন্ডেশনের ল্যাব. টেকনিশিয়ান আসাদ আহমেদের
পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিভিল সার্জনের হিমাংশু লাল রায়। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন- নুরজাহান হসপিটালের চেয়ারম্যান ডা. নাছিম
আহমেদ, পপুলার সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ডা. শায়েক আজিজ।উপস্থিত ছিলেন মাজেদুর রহমান, ছিদ্দিকুর রহমান, নাজমুল হাসান নিপু, শহিদুল ইসলাম, অনুপম চৌধুরী। মনোমুগ্ধকর আন্তঃমেডিকেল ফুটবল নুরজাহান হসপিটাল বনাম মাউন্ট এডোরা হসপিটাল খেলাটি সবাই উপভোগ করেন। পরে টান টান উত্তেজনায় দুই এক গোলে জয় পায় নুরজাহান হসপিটাল
আন্তঃমেডিকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত






