দীপ্ত ডেস্কঃমৌলভীবাজার শহরের দক্ষিণ ও উত্তর কলিমাবাদের মা বাবারা , বনের বানরদলের আতংকে। এ পর্যন্ত এলাকার ১২ টি বাচ্চাকে কামড়ে আহত করেছে বানরদল। বেশকিছু দিন যাবৎ ৯-১০ টার একটি বানরদল প্রতিদিন সকাল বিকাল বাহির হয়ে ছোট বাচ্ছাদেরকে কামরিয়ে যাচ্ছে। বানরদলটি বর্তমানে কলিমাবাদের বাসা বাড়ির আশেপাশে থাকে । জানাযায় বাচ্চারা বাসার বাহিরে বাহির হলেই বানর লাফ দিয়ে বাচ্চার উপর ঝাপটা দিয়ে পরে এবং দ্রুত কামড়িয়ে আবার কোন গাছে বা বিল্ডিং এর উপর চলে যাচ্ছে, অনেক মা বাবা বলেন বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার বেলা উনাদের সামনেই হটাৎ করে কোন গাছ বা বিল্ডং এর উপর থেকে লাফিয়ে পরে এবং কামড়িয়ে দ্রুত চলে যায়। এ পর্যন্ত ১২ টা বাচ্চাকে কামড়িয়ে আহত করেছে বানরদল, দক্ষিণ ও উত্তর কলিমাবাদবাসী, বনবিভাগ ও বানর কতৃপক্ষকে এর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধর জানিয়েছেন
মৌলভীবাজার শহরের মা বাবারা বনের বানরদলের আতংকে- আহত ১২ টি বাচ্চা
Catagory : ব্রেকিং নিউজ, মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ২৪, ২০১৮, ৫:৩৩ অপরাহ্ণ • ৬ বার পঠিত






