আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আমজাদ হোসেনের চিকিৎসায় ৪২ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

 আমজাদ হোসেনকে বিদেশ নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা ও চিকিৎসা খরচ বাবদ ২০ লাখ টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুমূর্ষু অবস্থায় গেল রবিবার থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বরেণ্য চলচ্চিত্রকার, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। তার উন্নত চিকিৎসার খরচ বাবদ ২০ লাখ টাকা, এবং বিদেশ নিয়ে যেতে এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ ২২ লাখ টাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আমজাদ হোসেনের ছোট ছেলে সোহেল আরমান।

আজ (রবিবার) সন্ধ্যায় প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে সোহেল আরমানের হাতে ৪২ লাখ টাকার চেক তুলে দেন। এসময় সোহেল আরমানেরর সাথে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ও নির্মাতা এস এ হক অলিক।গত রবিবার সকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে আমজাদ হোসেনকে রাজধানীর ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। শুরু থেকেই তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। হাসপাতালে ভর্তির তিনদিনের মাথায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রবিবার রাতে সোহেল আরমান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন বাবার চিকিৎসা সব দায়িত্ব নেবেন। তিনি কথা রেখেছেন। উন্নত চিকিৎসার জন্য বাবাকে ব্যাংককে নেয়া হবে। সেজন্য প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ বাবদ মোট ৪২ লাখ টাকা প্রদান করেছেন। এরজন্য তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরমাধ্যমে বাবাকে যে সম্মান দেয়া হলো, তা আজীবন স্মরণ রাখবো।অসংখ্য জননন্দিত চলচ্চিত্র ছাড়াও গান লেখায়, চিত্রনাট্যে ও পরিচালনায় মোট ১৪ বার জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছেন আমজাদ হোসেন। এছাড়া একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারেও ভূষিতসহ একাধিকবার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।চ্যানেল আই