রোকনুজ্জামান কুষ্টিয়া॥কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ ভাঙ্গাবটতলা নামক স্থানে আজ রবিবার সকাল সাড়ে ৯ টার সময় বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মাসুদ (৫০)। সে কুষ্টিয়া পুর্ব মজমপুর সাদ্দাম বাজার এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।জানা যায়, মটর সাইকেল আরোহী কুষ্টিয়া থেকে মেহেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় মেহেরপুরের দিক থেকে আসা কুষ্টিয়াগামী লোকাল বাস আলহাজ্ব পরিবহন উল্লেখিতস্থানে সামনে থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।
ঘাতক বাসটিকে জনতা আটক করে পুলিশের জিম্মায় দিয়েছে।







