আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দৌলতপুরে সাবেক এমপি আফাজ উদ্দিনের সমর্থক বাদশার মনোনয়ন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল

সন্ধ্যায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ২০ জন
আহত
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া -১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় দ্বিতীয়
দিনের মতো বিক্ষোভ করছে সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিনের সমর্থকরা।
এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সরোওয়ার জাহান বাদশা। গত রবিবার মনোনয়ন দেয়ার পর
থেকেই আফাজ উদ্দিনের সমর্থকরা বিক্ষোভে নামে। সোমবার দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া-প্রাগপুর
সড়ক অবরোধ করে রাখে সমর্থকরা। সকাল সাতটা থেকে কয়েক হাজার নারী ও পুরুষ, সমর্থকরা প্রায় এক
কিলোমিটার সড়কের দুই পাশে অবস্থান নেয়। সন্ধ্যায় পুলিশের সাধে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে,
এঘটনায় ২০ জন নেতা কর্মী আহত হয়, আহতদের মধ্যে মীর আরিফ (২০)মারাত্বক আহত হয়েছে। তাকে
প্রথমে কুষ্টিয়া পরে রাজশাহী রেফার্ড করে ডাক্তার, অন্যান্য আহতরা দৌলতপুর ও কুষ্টিয়া মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি হয়েছে। নেতা কর্মীদের দাবী পুলিশ শান্তি পূর্ণ মিছিলে হামলা করেছে।
আফাজ উদ্দিনের সমর্থক যুবলীগ নেতা আব্দুর রশিদ বলেন, মনোনয়ন বাতিল করে আফাজ উদ্দিন আহমেদকে
মনোনয়ন না দেয়া পর্যন্ত আমরা রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করবো।’ঢাকায় অবস্থান করছেন আফাজ
উদ্দিন আহমেদ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে
সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকীর
নেতৃত্ব