আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

দৌলতপুরে বিএনপি নেতা কর্মী মাঠে নামতে শুরু করেছে তবে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি – রেজা আহামেদ বাচ্চু

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় জাতীয় একাদশ সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক সংসদসদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। তিনি দাবী করেন আমি দৌলতপুর উপজেলার ধানের শীষ প্রতীকে জাতীয়তাবাদী দল বি এন পি’র এক মাত্র মনোনিত পার্থী এই আসন অবশ্যই বেগম খালেদা জিয়াকে আমি উপহার দিতে পারবো, আমার উপজেলা সহ সারাদেশে কোথাও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি। তফসিল ঘোষনার পূর্বে আমাদের নেতা কর্মীর নামে ১৫ টি মামলা হয়েছে, ৬০ জন নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। পিয়ারপুর ইউনিয়নে বি এন পি’র নাম করে মানুষকে গালাগালি দেওয়া হচ্ছে এবং আমার প্রতিপক্ষ দলের পার্থী প্রতিদান ২ থেকে ৩ শত মটোরসাইকেল নিয়ে পথসভা করে চলছে, যদি আমি করি তাহলে নির্বাচনী আচরণ বিধি অমান্য করা হবে কিন্তু তাদের ক্ষেত্রে না। বিশেষ করে ফিলিপনগর ইউনিয়নের নেতা কর্মীরা আতংকিত রয়েছে। তিনি বলেন সুষ্ঠ নির্বাচন হলে এই আসন বি এন পি’র হবে।