আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ ইট ভাটায় ৯০ হাজার টাকা জরিমানা

২৪ ভাটায় চলছে কয়লার বদলে কাঠ ॥ পরিবেশ হুমকির মূখে দেখার কেউ নেইদৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে অভিযানে ২ টি ইট ভাটায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় ভ্রাম্যমাণ আদালত, এদিকে আরো ২০টি ভাটায় জ্বলছে কয়লার পরিবর্তে বনজ সম্পদ নিধন করে কাঠ।শনিবার সকালে উপজেলার হাসপাতাল রোড় এলাকার বি সি সি ব্রিকস, জোহুরুলের ভাটায় ৬০ হাজার, ইয়াছিন আলীর ভাটায়, ৩০ হাজার, ইট পস্তুত ও ভাটা নিয়ন্ত্রণের ২০১৩ সালের ৬ ধারা অমান্য করে কাঠ দিয়ে ইট প্রস্তুত করায় নির্বাহী ম্যজিট্রেট শারমিন আক্তারের নেতৃতে ও জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে জরিমানা আদায় করেন। এ বিষয়ে নির্বাহী ম্যজিট্রেট শারমিন আক্তার জানান সরকারি আদেশ অমান্য করে কাঠ দিয়ে ইট প্রস্তুত করায় ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাঁকি ভাটা মালিকদের সাবধান করে দেওয়া হয়েছে। একটি সূত্রে জানাগেছে জরিমানা বা ভাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে উচ্চ কর্মকর্তাদের ফোনে বিব্রত কর পরিস্থিতিতে পড়তে হয়েছে নির্বহী ম্যাজিট্রেটকে।এদিকে দৌলতপুরের বিভিন্ন এলাকায় আরো ২৪টি ভাটায় সরকারী নিয়ম নীতি না মেনে পুড়ছে বনজ সম্পদ উজাড় করে কাঠের খড়ি, এ দৃশ্য প্রতিটি ভাটায় গেলে দেখা মিলবে খড়ির স্তুপ, এ কারণে বনজ সম্পদ উজাড় করে, পরিবেশ গাছ শুন্য হয়ে পড়ছে। এ ছাড়া ঘন বসতি, স্কুল-কলেজের পাশে ও লোকালয়ে ইট ভাটা করায় হাঁপানী, শ্বাস কষ্টসহ নানা প্রকার দুরারোগ্য রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। অনেকে আবাদী জমির পাশে ইট ভাটা করেছে, যার ফলে কৃষরা ফসল থেকে বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত ভাটা মালিকের কাছে লিজ দিচ্ছে আবাদী জমি, ফলে ফসলের উৎপাদন কমে যাচ্ছে প্রতিনিয়ত,এক স্থান থেকে অন্য স্থানে মাটি কেটে ট্রাকে করে নিয়ে আসা – যাওতে নষ্ট হচ্ছে চলাচলের রাস্তা। অনেক ভাটার মালিক লাইন্সে নবায়ন না করে এবং ভ্যাট ট্যাক্স পরিশোধ না করে, কর্তৃপক্ষকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ইট ভাটা। উর্ধতন কর্মকর্তারা বিষয়টি জেনেও নীরব ভূমিকা পালন করছে, এলাকার সচেতন মহলের জানান কর্মকর্তাদের বছর চুক্তিতে ম্যানেজ করেই ভাটা মালিক সমিতি মাঠে নেমেছে, তারা দৌলতপুরের ইট পঞ্চগড় হয়ে ভারতে বিক্রি করে মুনাফা লুটছে বলে জানাগেছে, দৌলতপুরের পরিবেশ হুমকি মূখে পড়েছে। বিষয়টি বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হল।