আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেট-৫ আসনের বিএনপি প্রার্থী মামুনের সমর্থনে কানাইঘাটে মতবিনিময় সভা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া //সিলেট-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি,সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ মামুনের সমর্থনে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে কানাইঘাট পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্হিতিতে বক্তারা বলেন, কানাইঘাট-জকিগঞ্জের মানুষ বিএনপিকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।এবার দল যেহেতু প্রাথমিক মনোনয়নে বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনকে প্রার্থী দিয়েছে সেহেতু চূড়ান্ত মনোনয়ন বিএনপি প্রার্থীকে দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাই। এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী বলেন, দীর্ঘদিন পর সিলেট-৫ আসনে বিএনপি দলীয় কোন প্রার্থী মনোনয়ন পেয়েছেন। মামুনুর রশীদ মামুন প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করলে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে জকিগঞ্জ-কানাইঘাটের বিএনপি ঐক্যবদ্ধ ভাবে জনগণকে সাথে নিয়ে বিজয় নিশ্চিত করবে।
বিএনপি মনোনীত প্রার্থী মামুনুর রশিদ মামুন বলেন, বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগার থেকে মুক্ত করতে যে কোন ত্যাগ শিকার করতে আমি অঙ্গীকারবদ্ধ।জকিগঞ্জ-কানাইঘাট নির্বাচনী এলাকার জনগণ এবং জাতীয়তাবাদী পরিবার নেতাকর্মীদের দীর্ঘ দিনের আশা আকাঙ্খা বিবেচনায় বিএনপি যদি আমাকে চূড়ান্ত মনোনয়নপত্র দেয় তবে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে আমি এই নির্বাচনী এলাকায় ইনশাআল্লাহ বিজয় উপহার দিবো। কানাইঘাট পৌর বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর হাজী শরিফুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক রুহুল আমিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশীদ মামুন, সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডিপজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন শমশের আলম চেয়ারম্যান, মখলিছুর রহমান মেম্বার, আবু শহীদ শিকদার, ডা: ইয়াকুব আলী, সামছুল ইসলাম লেইস, কামাল আহমদ মেম্বার, আব্দুল মালিক চৌধুরী, আব্দুন নুর, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন, নুর আহমদ, মকবুল হোসেন, নজরুল ইসলাম, কাওসার আহমদ, উসমান গনী, সেলিম উদ্দিন, আব্দুর রব, বখতিয়ার চৌধুরী, জাকারিয়া সিদ্দীকি লিটন,আইয়ুব আলী,আবু সিদ্দীক, ফখরুল ইসলাম, বদরুল ইসলাম, মামুন রশীদ, আব্দুল বাসিত, নজরুল ইসলাম, আবুল বাশার,নাসির উদ্দিন সাদিক, আমিনুল ইসলাম,দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন দেলোয়ার,তাজুল ইসলাম,বদরুল আলম প্রমূখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।এর আগে মামুনুর রশীদ মামুন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসায় উপস্হিত হয়ে শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং যুগশ্রেষ্ট আলেমেদ্বীন আল্লামা মোশাহিদ বায়মপুরী(র.) এর কবর জিয়ারত করেন। বাদ মাগরিব তিনি কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন স্হানীয় ও জাতীয় সংবাদপত্রের সাংবাদিকবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।