দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় জাতীয় একাদশ সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি স্থানীয় সাংবাদিকদের সাক্ষাৎকারে বলেন উপজেলা বি এন পির সভাপতি ও সাবেক সংসদসদস্য রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা। তিনি দাবী করেন আমি দৌলতপুর উপজেলার ধানের শীষ প্রতীকে জাতীয়তাবাদী দল বি এন পি’র এক মাত্র মনোনিত পার্থী এই আসন অবশ্যই বেগম খালেদা জিয়াকে আমি উপহার দিতে পারবো, আমার উপজেলা সহ সারাদেশে কোথাও নির্বাচনের পরিবেশ তৈরি হয় নি।
তফসিল ঘোষনার পূর্বে আমাদের নেতা কর্মীর নামে ১৫ টি মামলা হয়েছে, ৬০ জন নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। পিয়ারপুর ইউনিয়নে বি এন পি’র নাম করে মানুষকে গালাগালি দেওয়া হচ্ছে এবং আমার প্রতিপক্ষ দলের পার্থী প্রতিদান ২ থেকে ৩ শত মটোরসাইকেল নিয়ে পথসভা করে চলছে, যদি আমি করি তাহলে নির্বাচনী আচরণ বিধি অমান্য করা হবে কিন্তু তাদের ক্ষেত্রে না। বিশেষ করে ফিলিপনগর ইউনিয়নের নেতা কর্মীরা আতংকিত রয়েছে। তিনি বলেন সুষ্ঠ নির্বাচন হলে এই আসন বি এন পি’র হবে।
দৌলতপুরে বিএনপি নেতা কর্মী মাঠে নামতে শুরু করেছে তবে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি – রেজা আহামেদ বাচ্চু
Catagory : কুষ্টিয়া, মৌলভীবাজার | তারিখ : ডিসেম্বর, ১, ২০১৮, ৬:০৭ অপরাহ্ণ • ২ বার পঠিত






