আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

নাটোরে বিএনপি নেতা দুলুর মনোনয়ন বাতিল

নাটোরে মনোনয়নপত্র যাচাই বাছাই করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছেরোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ এই প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় নাটোর-১ আসনে সাম্যবাদী দলের বীরেন্দ্রনাথ সাহা, নাটোর-৪ আসনে মুসলিমলীগের শান্তি রিবেরু, জাসদ (ইনু) দলের রনি পারভেজ, ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির আলাউদ্দিন মেধা, জাল স্বাক্ষরের কারণে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন খান এবং মামলায় সাজা হওয়ার কারণে নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।প্রার্থিতা ফিরে পেতে আগামী তিন দিনের মধ্যে প্রার্থীরা নির্বাচন কমিশনের সচিব বরাবর আপিল করতে পারবেন।চ্যানেল আই