আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

আব্বাস-মান্না বৈধ, রনি বাতিলের খাতায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেছেন ৪২টি মামলার অাসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বগুড়া-২ আসন থেকে বৈধতার সনদ পেয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।এছাড়া ঢাকা-৮ আসনে ২২ জন প্রার্থীর মধ্যে বিএনপির রাশেদ খান মেননসহ ১৪ জন প্রার্থী বৈধ হয়েছে। ৭ জন বাতিল ও ১ জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।হলফনামায় স্বাক্ষর না থাকায় পটুয়াখালী-৩ আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনির মনোনয়ন বাতিলের খাতায় পড়ে গেছে।ঢাকা-৯ আসনে ঋণ খেলাপির দায়ে ধানের শীষ প্রার্থী আফরোজা আব্বাস এর মনোনয়নপত্র স্থগিত করেছে। ২ ঘণ্টা পর সিদ্ধান্ত জানাবে।এছাড়া ঢাকা-৬ অাসনে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার।ঢাকা-৭ আসনে ঋণ খেলাপির দায়ে বিএনপির নাসিমা আক্তার এর মনোনয়নপত্র বাতিল হয়েছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিভাগের ১৫টি আসনের মধ্যে ৯ টি আসনের বাছাই প্রক্রিয়ায় ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।আর এই বাতিলকে উদ্দেশ্যমূলকভাবে হয়েছে দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী।রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, মনোনয়নপত্র বাতিল উদ্দেশ্যমূলক৷ এর তীব্র নিন্দা জানাই।তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে এবং সর্বোপরি নির্বাচনকে বানচাল করতে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামীলীগ একত্রে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সরকারের পক্ষে নিজেকে নিয়োজিত রেখেছে।channal i