আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

হলিউডের ‘ঢাকা’ এখন থাইল্যান্ডে

আহমেদাবাদ এবং মুম্বাইতে শুটিং শেষে এবার থাইল্যান্ড গিয়েছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত বহুল আলোচিত ‘ঢাকা’। ইনস্টাগ্রামে শুটিং সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্রিসবাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের প্রজেক্ট ‘ঢাকা, অন্তত এমনটাই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার’-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজনা করছেন ছবিটি। পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। নভেম্বর থেকে ভারতে শুটিং শুরু হয়ে মূল অংশের শুটিং শেষ হয়েছে। অবশিষ্ট অংশ থাইল্যান্ডে শুট করা হবে।ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ‘থর’ খ্যাত তারকা অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন যে ছবিতে তিনি একজন প্রাক্তন সামরিক সদস্যের ভূমিকায় থাকছেন।এই ছবিতে নেটফ্লিক্স নওয়াজউদ্দিন সিদ্দিকীকে চাইলেও শিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। তার বদলে অভিনয় করছেন রণদীপ হুদা। এছাড়াও ভারত থেকে আছেন মনোজ বাজপেয়ী।ভারতে শুটিং এর অভিজ্ঞতা দারুণ ক্রিস হেমসওয়ার্থ এর। ভারতের মানুষকে অনেক বৈচিত্র্যময় মনে হয়েছে তার। এমনকি ভারতের ট্র্যাফিক জ্যামও তার কাছে উপভোগ্য মনে হয়েছে। তাই ভারতে শুটিং এর বিভিন্ন সময়ের ছবি এবং অভিজ্ঞতা তিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

হলিউড রিপোর্টারে ‘ঢাকা’র গল্প নিয়ে কোনো আভাস না দিলেও ছবিটি যে ঢাকা শহরে ঘটে যাওয়া একটি ঘটনা কেন্দ্র করে সেটা পরিষ্কার করেছেন নির্মাতা স্যাম হারগ্রেভ। ছবির শুটিং ২০১৯ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলবে। ইন্ডিয়া টিভি নিউজ