আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

অবৈধ মৎস্য ব্যসায়ীদের অপসারণে ৭ দিনের আল্টিমেটাম ॥ কঠোর কর্মসূচী

এমদাদুর রহমান চৌধুরী জয়িা//বন্দরবাজার-লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর অফিস প্রাঙ্গনে গতকাল শুক্রবার রাতে সিটি কর্পোরেশনের সামনের রাস্তা ও জেলা পরিষদের সামনের রাস্তা থেকে অবৈধ মৎস ব্যবসায়ীদের অপসারণের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হাজী সালা উদ্দিন, জহির উদ্দিন কুনু, দারা মিয়া, সাইস্তা মিয়া, আফতাব উদ্দিন, সাদেক মিয়া, রুমেল আহমদ, মামুন রশীদ, ফজলু মিয়া, ইরাই মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, কিছু সংখ্যক অবৈধ পুলিশের কারণে প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত এসব ব্যবসায়ীরা নির্ধিদায় তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এতে বৈধ ব্যবসায়ীরা ট্যাক্স, ভ্যাট সহ সরকারি সমস্ত কর পরিশোধ করেও এদের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। অতীতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, এসএমপি পুলিশ কমিশনার, জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেও কোন প্রতিকার পাননি বৈধ মৎস ব্যবসায়ীরা। অনতিবিলম্বে এসব অবৈধ মৎস ব্যবসায়ীদের রাস্তা থেকে অপসারণ করতে হবে। আগামী ৭ দিনের মধ্যে অবৈধ মৎস্য ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে রাস্তায় অবস্থান, বিক্ষোভ মিছিল সহ কঠোর কমূসূচী ঘোষণা করতে বাধ্য হবো।