আজ-  ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা «» কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন «» যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত «» নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক «» যুক্তরাজ্যে ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে মতবিনিময় ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ «» উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন «» মৌলভীবাজারে স্বামীর সম্পত্তি দখল ও আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন «» নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশের মহড়া অনুষ্ঠিত

রোকনুজ্জামান কুষ্টিয়া॥আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে গত ৩০ ডিসেম্বর। জাতীয় নির্বাচনে দুঃস্কৃতিকারীরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে উপলক্ষে কুষ্টিয়ার জেলা কুমারখালী থানা পুলিশের টহল মোতায়েন জোরদার করা হয়েছে। ১২-১২-১৮ ইং বুধবার সকাল ১১টার দিকে কুমারখালী থানা পুলিশের একটি টহল দল মোটরসাইকেল যোগে দ্বিতীয় বারের মতো কুমারখালী থানাধীন বিভিন্ন এলাকায় মহড়া দেন। এসময় কুমারখালী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান’র নেতৃত্বে তারা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ জানান, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত, পিপিএম স্যারের নির্দেশে, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। সামনে নির্বাচন উপলক্ষে থানায় আগত নতুন পুলিশ সদস্যদের নিয়ে এলাকার নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ভোটকেন্দ্র পরিদর্শন করি। দুষ্কৃতকারীরা যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই জন্য টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে বলে জানান তিনি।