আজ-  ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার -অপরাধের ঝুঁকিতে মৌলভীবাজার শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব ১)  «» নওগাঁ জেলার মান্দা উপজেলায় চিরনিদ্রায় শায়িত হলেন ৯ যুবক : শোকে স্তব্ধ তিন গ্রাম «» আদমদীঘি চাঁপাপুর ইউনিয়নের পুলিশ ফাঁড়ির নতুন জায়গা পরিদর্শন «» অবিলম্বে দেউন্ডি টি কোম্পানীর ৪ টি চা-বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি জানিয়েছে চা-শ্রমিক সংঘ «» বকেয়া মজুরি পরিশোধ করে বাগান চালুর দাবি চা-শ্রমিক সংঘের «» UNESCO-Led Youth Research Warns of Growing Climate Pressures on Indigenous Communities «» শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু «» সড়কে ঝরলো ৯বন্ধুর প্রাণ, পরিবারে চলছে শোকের মাতম «» দেশে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের কাজে নিয়োজিত থাকবে পুলিশ -আইজিপি «» বগুড়া আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা 

দৌলতপুরে বিএনপি’র ১৪ নেতা কর্মী আটক

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি‘র শীর্ষ নেতা সহ ১৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে
দৌলতপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতদের পারিবারিক সূত্রে জানায়
বৃহঃপতিবার ভোর ৪টার দিকে উপজেলার রিফাইতপুর গ্রামের নিজ বাড়ী থেকে উপজেলা
বিএনপি‘র সাধারন সম্পাদক শহিদ সরকার মঙ্গলকে গ্রেফতার করে। বুধবার রাত সাড়ে ১২টার
দিকে তারাগুনিয়া কাঁচারীপাড়া নিজ বাড়ী থেকে উপজেলা বিএনপি‘র সহসভাপতি ও সাবেক
চেয়ারম্যান বিল্লাল হোসেন ও তার ছেলে রনিকে গ্রেফতার করে। এর আগে উপজেলার দাড়ের পাড়া
গ্রামের নিজ বাড়ী থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান
গোলাম মোস্তফা তার ছেলে হিমেল ও তার ভাই মনিরুলকে গ্রেফতার করে। একই রাতে উপজেলার
বাগোয়ান গ্রাম থেকে হাসিব সহ ১৪ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ঠদের
পারিবারিক ও বিএনপি দলীয় সূত্রে জানিয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আড়িয়া
ইউনিয়নের মশাউড়া গোল চত্বর এলাকায় আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর হামলা, মারপিট করে
আহত, গাড়ী পোড়ানো, অগ্নি সংযোগসহ নানা প্রকার নাশকতা মামলায় এসব
নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে বলে দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে।