আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার ৪ আসনে ষষ্ঠ বারের মতো বিপুল ভোটে আ.লীগের প্রার্থী ড. মো. আব্দুস শহীদ জয়ী

 


দীপ্তনিউজ ডটকম,
এহসান বিন মুজাহির:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এক লক্ষ সতেরো হাজারের অধিক ভোট পেয়ে ষষ্ঠ বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ.লীগের নৌকা প্রতিকের প্রার্থী উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ও কমলগঞ্জ উপজেলায়মোট ৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ২,১১,৬৫৯ টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৯৪,২১৩ টি ভোট।

এছাড়া চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন এর প্রার্থী মাওলানা সালাহ উদ্দিন হাত পাখা প্রতিকে পেয়েছেন মোট ১৩২৫ ভোট এবং গণ ফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ (সম্প্রতি শ্রীমঙ্গলে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন) উদিয়মান সূর্য প্রতিকে পেয়েছেন মোট ১৪৭টি ভোট।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৮৩০জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ২ লক্ষ ১৯ হাজার ৫৫০জন ও কমলগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৭৯ হাজার ২৮০ জন ।

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া প্রার্থীকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর এসএমসির সভাপতি ইসমাইল মাহমুদ, স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।