আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

দৌলতপুরে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত অস্ত্র ও গুলি উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছেন। ১৮ ফেব্রুয়ারী সোমবার গভীর রাতে উপজেলার আদাবাড়িয়া-ডাংমড়কা সড়কের পেটকাটা ডহর নামক স্থানে পার্শ্ববর্তী মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা ডাকারা উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মশের উদ্দিনের ছেলে মোফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪৫) ও পার্শ্ববর্তী মথুরাপুর ইউনিয়নের কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল ইসলাম (৪২)। এই ঘটনায় এ এস আই আসাদ ও কনস্টেবল জিয়াউর রহমান নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টা এলজি,১টা রামদা ও ২রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানায় উপজেলার আদাবাড়িয়া এলাকায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে ২ দল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে দু‘দল ডাকাত ও পুলিশের মধ্যে ত্রি-মূখী বন্দুকযুদ্ধ বেঁধে যায়। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের ২ সদস্য মোফাজ্জেল হোসেন ওরফে মুফা ও মাহাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। এ সময় প্রতিকূল অবস্থা দেখে ডাকাত সদস্যরা পালিয়ে যান। পরে পুলিশ গুলিবিদ্ধ ২ জনকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর হাসপাতালে নেয়। এ সময় হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি এলজি, ২ রাউন্ড বন্দুকের গুলি ও ২ রাউন্ড রাইফেলের গুলি এবং একটি রামদা উদ্ধার করেছে। দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান নিহতরা আন্তজেলা ডাকাত দলের চিহ্নিত সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগের বহু মামলা রয়েছে। নিহত মুফা গাংনীর পীরতলা ক্যাম্পের পুলিশ কনস্টেবল আলাউদ্দিন হত্যা মামলার আসামি। এ ঘটনায় পুলিশ প্রায় ৩১ রাউন্ড গুলি ব্যবহার করে বলেও ওসি জানিয়েছের।