আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হলেন সিলেটের ড. এনামুল

সিলেট ব্যুরোঃবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপির গুরত্বপূর্ণ ফরেন আ্যাফেয়ার্স কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান করে ২১ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। শনিবার নতুন এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির এক সদস্য।গত ১৭ জানুয়ারি তারেক রহমানের নির্দেশে পূর্বের কমিটি ভেঙে দেয়া হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে কমিটির মনোনীত সদস্যদের চিঠি দিয়ে তা জানানো হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, বিএনপি ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিশেষ সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালউদ্দিন, তাবিথ আউয়াল, জেবা খান, ইয়াসির খান চৌধুরী প্রমুখ।এ বিষয়ে জানতে চাইলে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, নবগঠিত ফরেন আ্যফেয়ার্স কমিটির চিঠি পেয়েছি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে । শীগ্রই আমরা এক সাথে সবাইকে নিয়ে বসে কাজ শুরু করবো।এদিকে সিলেটের এই কৃতী সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী বিএনপির গুরুত্বপূর্ণ ফরেন আ্যাফেয়ার্স কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, ইনশাল্লাহ আপনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল বাধা বিপত্তি ও তার ক্রান্তিলগ্ন অতিক্রম করে এই দেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।