ভাষার মাসে মাসব্যাপী ২১ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা চর্চা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি সকাল ১০ টায় হাজী মো. রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় ও ১২ টায় রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে কর্মশালা পরিচালনা করে নাট্য সংগঠন একদল ফিনিক্স।হাজী মোঃ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে একদল ফিনিক্সের কার্যনির্বাহী সদস্য মোজাফফর হোসাইন চৌধুরী নাভিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সানাওর আলী সোনা মিয়া ওপ্রধান শিক্ষক রান্টু রঞ্জন রায়।রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে প্রশিক্ষণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায়
একদল ফিনিক্সের পাঠচক্র সম্পাদক বদর উদ্দিন নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারো ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একদল ফিনিক্সের কার্যনির্বাহী সদস্য কাজী তাসলিমা আক্তার আনিকা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অরধেন্দু কুমার দাস,বাংলা বিভাগের শিক্ষক খালেদ উদ দিন প্রমুখ। আগামী ২৬ ফেব্রুয়ারি উইমেন্স মডেল কলেজে পরিচালনার মাধ্যমে সম্পন্ন হবে ২১টি প্রতিষ্ঠানে মাতৃভাষা চর্চা কার্যক্রম। এবং আগামী ২৭ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী অনুষ্ঠান পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
একদল ফিনিক্সের পাঠচক্র সম্পাদক বদর উদ্দিন নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহিদ সারো ও শুভেচ্ছা বক্তব্য রাখেন একদল ফিনিক্সের কার্যনির্বাহী সদস্য কাজী তাসলিমা আক্তার আনিকা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অরধেন্দু কুমার দাস,বাংলা বিভাগের শিক্ষক খালেদ উদ দিন প্রমুখ। আগামী ২৬ ফেব্রুয়ারি উইমেন্স মডেল কলেজে পরিচালনার মাধ্যমে সম্পন্ন হবে ২১টি প্রতিষ্ঠানে মাতৃভাষা চর্চা কার্যক্রম। এবং আগামী ২৭ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাপনী অনুষ্ঠান পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র সহযোগিতায় এই কার্যক্রমে প্রকাশনা সহযোগী চৈতন্য প্রকাশনী।






