আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিনামূল্যে সেবা দেবেন বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা

রাজধানীর মিরপুরে ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি অ্যান্ড স্কুলের (ড্যাপস) উদ্যোগে বিনামূল্যে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী এ আয়োজনে সাউথ কোরিয়া, অস্ট্রিয়া, জার্মানিসহ কয়েকটি দেশের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করবেন।

প্রতিষ্ঠানটির রেজিস্টার ফিলিপ বৈদ্য জানান, প্রথমদিন মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা সেবা দেওয়া হবে।

তিনি বলেন, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সার, টিউমার, ডেন্টাল, আকুপাংচার, ফিজিও থেরাপি, মেডিসিন, স্ত্রীরোগ ও পারিবারিক চিকিৎসা বিষয়ে পরামর্শ দেবেন।

যে কোনো ব্যক্তি মিরপুর সনি সিনেমা হলের বিপরীতে অবস্থিত ড্যাপস স্কুলের ক্যাম্পাস থেকে এই সেবা গ্রহণ করতে পারবেন বলেও জানান ফিলিপ বৈদ্য।CI