গোয়াইনঘাট :: প্রজেক্ট লিসন লার্ন ইক্সজিট ওয়ার্কসপ অন কমিউনিটি বেইজড ওয়াশ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন গোয়াইনঘাট নামে (শিখন ও সমাপনী কর্মশালা) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন এপিসি ম্যানেজার সিলেট মঞ্জু মারিয়া পালমা এবং সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার টমাস বিশ্বাস।সভায় স্বাগত বক্তব্য রাখেন পিডি মিগুমি মিসিজিমা। তিনি বলেন- প্রকল্পের মেয়াদ শেষ হলেও জাপান বাংলাদেশের সু-সর্ম্পক অভ্যাহত থাকবে।সভায় প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল প্রজেক্টের কার্যক্রমের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখে দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুরোধ জানান প্রকল্পের প্রতিনিধি মিসিজিমার কাছে।সভায় পর্যায়ক্রমে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা হয়। সভায় জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উচ্চ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে ওয়াশ ও স্যানিটেশন কর্যক্রমের প্রশংসা করে গোয়াইনঘাটের হত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পের মেয়াদবৃদ্ধির অনুরোধ জানান সভায় ওয়ার্ল্ড ভিশনের সকল কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিখন ও সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : ফেব্রুয়ারি, ২৭, ২০১৯, ১১:২১ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






