আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠ চক্র সিলেট সুরমা নন্দিনীর আনন্দ ভ্রমনে গত ২৩ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অর্ধ শতাধিক নন্দিনী সদস্য
লালাখাল, জৈন্তা রাজবাড়ী সহ হযরত শাহজালাল, শাহপরানের মাজার ও কেমুসাসের সমৃদ্ধ পাঠাগার ঘুরে দেখেন।প্রায় কোয়াটার শত বিদেশী অতিথি নিয়ে এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকদের এ আনন্দ ভ্রমনে অংশগ্রহণ করেন ভারতের ঝাড়খণ্ড থেকে ড. মীনা মুখার্জী ও শ্রী শিবদাস
মুখার্জী, ভারতের পশ্চিম বঙ্গের শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনী থেকে কণিকা দাস, শ্যামলী সেন গুপ্ত, তাপসী পাল ও দুলাল গোবিন্দ সরকার, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে দেবযানী সেন গুপ্ত, কোয়েলা গাঙ্গুলী, হুগলী থেকে শিখা চৌধুরী, সুনীল চক্রবর্তী ও কাবেরী বিশ্বাস।ঢাকা কেন্দ্রীয় নন্দিনী থেকে (সাবেক রাষ্ট্রদূত) মাজেদা রফিকুন নেছা, রাজশাহী থেকে অনু
চৌধুরী, সেলিনা পারভীন রুনা, রংপুর থেকে সহকারী অধ্যাপক শাহিদা মিলকি, নূরুন্নাহার বেগম (সরকারী কর্মকর্তা), হেলেন আরা সিডনী, আব্দুল মজিদ (সরকারী কর্মকর্তা) এবং
পাবনা থেকে মানিক মজুমদার। সুরমা নন্দিনী থেকে উপস্থিত ছিলেন সুরমা নন্দিনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি
মাহবুবা সামসুদ, সহ সভাপতি কবি আনোয়ার হোসেন মিসবাহ, এডভোকেট কবি আবদুল মুকিত অপি, সাধারণ সম্পাদক কবি হোসনেয়ারা কলি, কাপ সদস্য কবি ধ্রুব গৌতম, সহ
সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহি, সাংগঠনিক সম্পাদক ছড়াকার মঞ্জুর মোহাম্মদ, সাহিত্য সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, কার্যকরী পরিষদ সদস্য যথাক্রমে কবি
বিনতা দেবী, কবি এম আলী হোসাইন এবং সাহিত্যকর্মী মো. নাসির উদ্দিন। সদস্য কবি অনিতা রানী দাশ প্রমুখ।
এছাড়া সুরমা নন্দিনীর শুভাকাঙ্খীদের মধ্যে উপস্হিত ছিলেন শিকড় সন্ধানী লেখক মোহাম্মদ মোশতাক চৌধুরী, কবি আয়শা আহমদ, কবি চন্দ্র শেখর, কবি আলমগীর চৌধুরী, মো.
ইকবাল উদ্দিন, কবি পতœী সৈয়দা অজুফা বেগম শেফালি, কবি কন্যা জয়িতা হোসেন ইরা, সারাহ সানজিদা, জান্নাতুল জোহরা এবং কবি পুত্র সাইফান রাহিম ও মো. নাসিম ইকবাল।
আনন্দ ভ্রমনের ভ্রাম্যমান মঞ্চ জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র প্রাঙ্গনে সুরমা নন্দিনীর পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সাহিত্য সম্পাদক কবি ইশরাক জাহান জেলির তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী হোন রংপুর তিস্তা নন্দিনী থেকে আগত সাবেক উচ্চপদস্হ সরকারী কর্মকর্তা জনাব আব্দুল মজিদ ও ওয়ান ব্যাংক সিলেট শাখার এসপিও ও ব্রাঞ্চ সার্ভিস
ম্যানেজার গবেষক মোহাম্মদ মোশতাক চৌধুরী। বিজয়ীদের পুরস্কার আনন্দ ভ্রমণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি আনোয়ার হোসেন মিসবাহর সৌজন্যে অতি শীঘ্রই পৌছিয়ে
দেওয়া হবে।২৩ ফেব্রুয়ারি ভোরে আগত অতিথিদের ফুল দিয়ে বরন করেন প্রতিভাত সম্পাদক এম. আলী হোসাইন ও অনুপ্রাণন সম্পাদক মো. নাসির উদ্দিন। এবং ঐদিন সকালেই কবি ও ব্যাংকার মোহাম্মদ আনোয়ার হোসেন মিসবাহ’র দু’টি কাব্যগ্রন্হ ‘ছেঁড়া পঙক্তি ও এক বাক্স দীর্ঘশ্বাস অতিথিদের হাতে তুলে দেন ছড়াকার মঞ্জুর মোহাম্মদ।সর্বশেষে উপমহাদেশের প্রাচীনতম (১৯৩২) সাহিত্য পত্রিকা আল ইসলাহ তুলে দেন প্রকাশক দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী ও সম্পাদক কবি আব্দুল মুকিত অপি। এ সময় উপস্হিত ছিলেন সুরমা নন্দিনীর সভাপতি গল্পকার জামান মাহবুব, সহ সাধারণ সম্পাদক কবি সাসুদা সিদ্দিকা রূহী, কার্যকরী পরিষদ সদস্য (যথাক্রমে) কবি ধ্রুব গৌতম, কবি এম আলী হোসাইন, সাহিত্যকর্মী মো. নাসির উদ্দিন।পরে পশ্চিম বঙ্গের শিলিগুড়ি থেকে আগত ফুলেশ্বরী নন্দিনীর পক্ষ থেকে সুরমা নন্দিনীর সভাপতি (সরকারী কর্মকর্তা) গল্পকার জামান মাহবুব এর হাতে আকর্ষনীয় পুরস্কার তুলে দেন। এছাড়াসুরমা নন্দিনীর সাধারণ সম্পাদক কবি ও সংগঠক হোসনেয়ারা কলির বাসভবনে ডিনার ও আড্ডায় সকলকে স্বাগত জানান সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মকসুদ আহমদ।নন্দিনীর এ আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সুরমা নন্দিনীর সভাপতি গল্পকার জামান মাহবুব, সাধারণ সম্পাদক কবি হোসনে আরা কলি, বাস্তবায়ন
কমিটির আহ্বায়ক কবি মাহবুবা সামসুদ ও সদস্য সচিব কবি আনোয়ার হোসেন মিসবাহ সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। বিজ্ঞপ্ত
আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সিলেট শাখা সুরমা নন্দিনীর আনন্দ ভ্রমণ
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : ফেব্রুয়ারি, ২৮, ২০১৯, ৭:৪৯ পূর্বাহ্ণ • ১ বার পঠিত






