কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য, সাবেক
সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক ও সিলেটস্থ ছাতক
সমিতির সাবেক সভাপতি আ.ন.ম ওয়াহিদ কনা মিয়ার স্ত্রী ও
সুরমাভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক মো.
আবু জাবেরের মাতা উম্মে কুলসুম ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল-াহি ওয়াইন্না ইলাহিরাজিউন)। তিনি শনিবার ঢাকার
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিংশ্বাস
ত্যাগ করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ১ মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল ১১টায় তার নিজ গ্রাম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী হাফিজিয়া মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুমার জানাজায় উপস্থিত ছিলেন ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সুনামগঞ্জ জেলা আ’লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী অলিউর রহমান চৌধুরী বকুল ও ফজলুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট রেজাউল করিম তালুকদার, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গির আলম, বিশিষ্ট ব্যবসায়ি আশরাফ চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সিলেটস্থ ছাতক সমিতি সভাপতি অধ্যাপক খসরুজ্জামান,ঝিগলী কলেজের প্রিন্সিপাল সিরাজুল
ইসলাম, আ,লীগ নেতা আফজাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দবিরুল ইসলাম, সহ সভাপতি ফয়জুল বারী, সাধারন সম্পাদক আবুল হাসনাত, ডা. সৈয়দুর রহমান, মখলিছুর রহমান, মাষ্টার আবদুল মান্নান, উবায়দুল হক শাহিন, মাহবুব আহমদ নিউটন, আজিজুর রহমান,মাওলানা ইমরুল প্রমুখ। এছাড়াও সামাজির, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
ছাতকে জাতীয় পার্টি নেতা আ.ন.ম ওহিদ কনা মিয়ার স্ত্রীর দাফন সম্পন্ন
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : ফেব্রুয়ারি, ২৮, ২০১৯, ৮:১৩ পূর্বাহ্ণ • ৩ বার পঠিত






