আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

প্রতীক পেয়েই মাজার জিয়ারতে নুরে আলম সিরাজী

প্রতীক পেয়েই মাজার জিয়ারত করেছেন সিলেট সদর উপজেলা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরে আলম সিরাজী। ২৮ ফেব্রুয়রি বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমারের হাত থেকে মোটর সাইকেল প্রতীক বরাদ্দ পেয়েই নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) গেইট ও মেজরটিলা এলাকায় মোটর সাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করে প্রচারণা চালান তিনি। এসময় তিনি বলেন, পরিবর্তন প্রত্যাশী ঐক্যবদ্ধ জনতার প্রতীক মোটর সাইকেল। আলোকিত সদর গড়তে আমি অঙ্গীকারবদ্ধ। দুর্নীতি ও লুৎপাটের বিরুদ্ধে জবাব দিতে ও সিলেট সদর উপজেলার পরিবর্তন ও উন্নয়নের স্বার্থে আগামী ১৮ মার্চে মোটর সাইকেল প্রতীকেভোট দিয়ে বিজয়ী করুন। প্রচারণাকালে তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শাহনুর, ৭নং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমীর উদ্দিন, ৮নং কান্দিগাও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, সদর উপজেলা যুবলীগ নেতা, মোয়াজ্জিন হোসেন, আনছার আলী, কুতুব উদ্দিন, তাজির আলী, মুহিবুর রহমান সুমন, রুকন, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহজাহান কবির, যুগ্ম আহ্বায়ক খুকু, জামিল, সদর উপজেলা ছাত্রলীগ নেতা আল আমিন, রুহুল আমীন শাওন, সামাদ প্রমুখ।