আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সিলেটে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মহিলা মাদক সা¤্রাজ্ঞি সহ আটক ৩

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরোঃ সিলেট নগরীর ভার্থখলা থেকে দেড়কেজি গাঁজাসহ সুফিয়া বেগম (৬০) নামের এক মহিলাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এবং মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে থাকা এসআই মাহবুব আলম মন্ডল জানান, সন্দেহভাজন হিসেবে সুফিয়া বেগমকে আটকের পর তার স্বীকারোক্তিতে মাটির গর্তে লুকিয়ে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক সুফিয়া বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলার মবুজি গ্রামে। দীর্ঘদিন ধরে সিলেট শহরে গাঁজার ব্যবসা করে আসছেন বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার। মাদক মামলায় এই মহিলা আগেও জেল খেটেছেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।এদিকে গত ২৭/০২/২০১৯খ্রিঃ তারিখ মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের নির্দেশনায় পৃথক অভিযানে মহানগর গোয়েন্দা পুলিশ চোলাই মদ ও ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আসামী গ্রেফতার করে। ১৫.৫০ ঘটিকায় এসআই/ মোঃ মাহাবুর আলম এর নেতৃত্বে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা স্টেডেয়ামের টিকেট কাউন্টারের সামনে হতে লিটন দাস (৩৫), পিতা- মৃত বাইনা দাস, মাতা-মৃত আশামনি দাস, সাং- লাক্কাতুরা চা বাগান, রাজাবাড়ী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ পেয়ে জব্দ করা হয়।এছাড়াও আরেকটি অভিযান রাত ১.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার পেপার পয়েন্টস্থ সিটি হার্ট আবাসিক হোটেলের সামনে পরিচালিত হয়। তখন উক্ত স্থান হতে ইয়াবা বিক্রি কালে মোঃ একবাল হোসেন জুয়েল (২৮), পিতা- মৃত তাজুল আহমদ, মাতা- মমতাজ বেগম, সাং- নোয়গাঁও, থানা- সুনামগঞ্জ সদর, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- সিলেট নামে এক মাদক ব্যবসায়িকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু হয়।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার সঞ্জয় সরকার জানান, সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বি.পি.এম এর সরাসরি তত্ত্বাবধানে সিলেটে মাদক বিরোধী গোয়েন্দা অভিযান পরিচালিত হচ্ছে।