আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের পরই প্রচারণায় বেশ সরগম প্রার্থীরা কর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষণীয়

 কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব ও উপজেলা কৃষক লীগের সভাপতি আফজল হক এবং জাকের পার্টির প্রার্থী মো. আব্দুল কাইয়ুম। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রনধীর কুমার দেব নৌকা প্রতীকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আফজল হক আনারস প্রতীকে এবং জাকের পার্টির আ. কাইয়ুম গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা তালা প্রতীকে, পরিমল দাশ বাল্ব প্রতীকে, মো. এনাম হোসেন চৌধুরী মামুন বই প্রতীকে, এম এ রহিম নোমানী মাইক প্রতীকে, হাসানুর রহমান দুলাল তোঁতা পাখি প্রতীকে এবং মো. লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমেছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী ফুটবল প্রতীকে, শিরিনা আক্তার কলস প্রতীকে, মিতালী দত্ত পদ্মফুল প্রতীকে ও হাজেরা খাতুন হাঁস প্রতীকে নির্বাচন করছেন। নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রনধীর কুমার দেব জানান, বিগত ১০ বছরে উপজেলায় যে উন্নয়ন হয়েছে তারই ফলশ্রুতিতে এবারও নৌকা মার্কায় জনগণ ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।