আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

চলতি সপ্তাহে শপথ নেবেন গণফোরামের দুই এমপি

চলতি সপ্তাহেই শপথ নেবেন একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২)।

ঐক্যফ্রন্ট সমর্থিত প্রার্থী এবং ডাকসু’র সাবেক ভিপি সুলতান মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন

তিনি বলেন: আমরা স্পিকারের কাছ থেকে চিঠি পেয়েছি। এ সপ্তাহেই যেকোনো দিন শপথ নেবো। তবে বিষয়টি নিয়ে এখনই গণমাধ্যমের সাথে কথা বলতে চাই না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন।

অপরদিকে সিলেট-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।চ্যানেল আই