আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

চামেলীবাগ প্রিমিয়ার ফুটবল লীগ-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে মেজরটিলা খাদিমপাড়া ইউনিয়নের চামেলীবাগ ছোট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আল-আমিন জামেয়া’র শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে ও মানিক মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চামেলীবাগ মসজিদের মোতাওয়াল্লী ফখরুজ্জামান নিজাম উদ্দিন। এসময় তিনি বলেন, খেলাধুলার যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে। মন ও দেহ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরীসিম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে শিশুর মানসিক বিকাশ ও শারিরীক উন্নতি হয়। পাড়া মহল্লায় এরকম ছোট ছোট টুর্নামেন্ট দিলে এ থেকে দক্ষ খেলোয়াড় গড়ে তোলা সম্ভব। এরকম টুর্নামেন্ট থেকেই খেলোয়াড় বাছাই করা হয় এবং জাতীয় পর্যায়ে খেলে তারা সম্মান বয়ে আনে।বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল ওয়াহিদ সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন মকবুল হোসেন, আকরাম হোসেন কাফুল প্রমুখ। ফাইনাল খেলা নোমান ফাইটার্স বনাম এডিফাই স্পোর্টিং ক্লাবের মধ্যে হয়। খেলায় ১-০ গোলে এডিফাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয় নোমান ফাইটার্স। একমাত্র গোলটি করেন সানি। নোমান ফাইটার্স হয়ে খেলেন শাহিন, শাহরিয়ার আহমদ সাক্কু, সানি, রাহি সাজন। ফাইটার্সের টিম ম্যানেজার কবির আহমদ। টুর্নামেন্টের আয়োজন করেন রাকিব খাঁন, এসএম রনি, মো. ওয়াদুদ খান, মো. জুবের আহমদ, মো. রিয়াজ আহমদ। খেলা শেষে বিজয়ী নোমান ফাইটার্সকে এলইডি টিভি পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।