গোয়াইনঘাট প্রতিনিধি :: আসন্ন গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রায় হাফ ডজনেরও বেশী নেতা।
তাদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাত, বিশিষ্ট রাজনীতিবিদ সুহেল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, শিক্ষানুরাগী মাওলানা ইজ্জত উল্লাহ, সমাজসেবী নজরুল ইসলাম, হাজী ছয়ফুল্লাহ, মোয়াজ্জেম হোসেন রিপন ও খলিক আহমদ।

উল্লেখ্য, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। ফলে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়ে পড়ে। চলতি মাসের ১৭ তারিখ এই ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। জুলাই মাসের ২৫ তারিখ এই ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্টিত হবে।
১, সোহেল আহমদ: বিশিষ্ট রাজনীতিবিদ, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত কুটি মিয়ার সূ-যোগ্য পুত্র। আলীরগাঁও পুরো ইউনিয়ন জোড়ে রয়েছে তাদের আত্মীয় স্বজন। বর্তমান গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যানের বড়ভাই। সুতরাং সোহেল উপনির্বাচনে আলোচনায় সরব রয়েছেন।

২, আবুল কাশেম মোঃ আনোয়ার শাহাদাত: তিনি আলীরগাঁও ইউ/পির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, সারা ইউনিয়ন জুড়ে রয়েছে তার ব্যাপক পরিচিতি ও অবদান। বিগত নির্বাচনে অল্প ভোটে হেরে গেলেও এবার ব্যাপক ভোট ব্যাংক নিয়ে বেরিয়ে আসবেন বলে তিনি আশাবাদী।
৩, মনজুর আহমদ: দীর্ঘ দিন থেকে সিলেটের ডাক পত্রিকায় কাজ করে আসছেন। এছাড়া গোয়াইনঘাট প্রেসক্লাবের সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক কাজ করেন। বিদায় নির্বাচনে তিনি আলোচনায় রয়েছেন।
৪, মোয়াজ্জেম হোসেন রিপন: সাবেক আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও এমপি ছয়ফুল আলমের সুযোগ্য পুত্র। দীর্ঘদিনের জনপ্রতিধি পুত্র হিসেবে মোয়াজ্জেম হোসেন রিপন এই উপনির্বাচনে আলোচনায় পিছিয়ে নেই।
৫, মাওলানা ইজ্জত উল্লাহ: তিনি ইউনিয়নের চতুরদিকে শিক্ষানুরাগী হিসেবে একটা পরিচিতি রয়েছে। আলেম উলামা অধ্যুষিত এলাকা হিসেবে তিনি সেই সুবাদে বিরাট অংকের ভোট নিয়ে বেরিয়ে আসবেন বলে তিনি প্রতিবেদক কে জানান। তিনিও অন্যান্য প্রার্থী থেকে পিছিয়ে নেই বলে তিনি দাবী করেন। তিনি শক্ত অবস্থান গড়ে তোলার জন্য ইউনিয়নের মাঠ চষে বেড়াচ্ছেন।
৬, আবুল খায়ের: তিনি আলীরগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার ও বর্তমানে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, সে হিসেবে ইউনিয়নের সর্বদিকে তার পরিচিতি ছড়িয়ে পড়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছেন তিনি।
৭, হাজী সয়ফুল্লাহ: দীর্ঘ দিন থেকে পূরো আলীরগাঁও জুড়ে শালিস, বিচার পরিচালনা করে আসছেন হাজী সয়ফুল্লাহ। একজন ন্যায়বিচারক হিসেবে হাজী সয়ফুল্লাহর আলীরগাঁও ইউনিয়নে রয়েছে আলাদা ইমেজ। আর এই ইমেজকে কাজে লাগিয়ে উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হতে চান তিনি।
৮, নজরুল ইসলাম: উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে নজরুল ইসলাম আলীরগাঁও ইউনিয়নের উন্নয়ন পরিক্রমায় ব্যাপক অবদান রেখেছেন। একজন ভাল রাজনৈতিক কর্মী হিসেবে রয়েছে তার আলাদা পরিচিতি। এই পরিচিতিকে কাজে লাগিয়ে উপনির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হতে চান তিনি।






