মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ব্যুরো চীফ, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা সদর পৌরসভার ২নং ওয়ার্ডে গতকাল ১৬ আগস্ট নাজমুল হোসেন হাজারীর বাড়িতে ওয়ার্ডের এলাকা গুলোর বিভিন্ন অপরাধ ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

২নং ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে অরেঞ্জ
টিলার বাসিন্দা নাজমুল হোসেন হাজারী মহোদয়ের সভাপতিত্বে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয় এতে এলাকার সচেতন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকায় ইতিমধ্যে চুরি ডাকাতি সর্বপরি এলাকায় উঠতি বয়সী যুবকেরা মাদকের সাথে হয়ে যাচ্ছে। এসবের কারণে চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি গঠে চলেছে এবং এখনই তা প্রতিহত না করা হলে মাদকসহ অপরাধ বাড়তে থাকবে এমনটাই আশংকা করছে সমাজ কর্মীরা।

এসকল বিষয় চিন্তা করে জরুরি এই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, ওয়ার্ডের সকল এলাকার উঠতি বয়সী যুবকের যাতে অযথা চা স্টল বা বিভিন্ন অন্ধকার স্থানে অহেতুক আড্ডা দেয়া থেকে বিরত থাকার আহ্বান সমাজ কর্মীদের।
স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীদের প্রতি নজর রাখতে যাতে তারা বিনা প্রয়োজনে বাইরে বেরিয়ে আড্ডায় লিপ্ত না হয়।
রাত্রীকালীন সময়ে পাহারাদার ও সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। কোন অসামাজিক কার্যকলাপ, চুরি, ছিনতাই, জুয়া, মাদকের সেবন ও বিক্রির সাথে জড়িত থাকলে তাদের আইনের আওতায় তুলে দেয়া হবে বলে জানান ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হুসেন মক্কু।






