মৌলভীবাজারে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনি অনুষ্টানে গত শনিবার (২৪আগষ্ট)ছাত্রদের মধ্যে থেকে আবু তালিব বক্তব্য প্রদান করে,তার সুন্দর সাভলিল বক্তব্যে মুগ্ধ হয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম( বার) মঞ্চে ঘোষনা করেন যে আবু তালিবকে একসেট বই তিনি উপহার দেবেন।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় পুলিশ সুপার কাযালয়ে তিনি আবু তালিবের হাতে একসেট বই তুলে দেন। এবং তার জন্য দোয়া করেন আবু তালিব বড় হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি মোহাম্মদ সারোয়ার আলম,অতিরিক্ত পুলিশ সুপার( সদর) তানজিলা সিদ্দিকা, মডেল থানা পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, প্রেসক্লাবের ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভি, দৈনিকা আমার সংবাদ ও মৌলভীবাজার২৪ এর সম্পাদক ও মো: মাহবুবুর রহমান রাহেল, দৈনিক ভোরের পাতা প্রতিনিধি এ এস কাকঁন,এইচ এম সামাদ প্রমুখ।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র মোঃ আবু তালিব চৌধুরী, পিতা মৃতঃ শফিকুর রহমান চৌধুরি ও মাতা সুফিয়া বেগম সে মৌলভীবাজার শহরের কাশিনাথ রোড এলাকার বাসিন্দা।
মৌলভীবাজারের পুলিশ সুপার স্কুল ছাত্রের বক্তব্য শোনে মুগ্ধ হয়ে বই পুরস্কার
Catagory : ব্রেকিং নিউজ | তারিখ : আগস্ট, ২৬, ২০১৯, ১২:১৪ অপরাহ্ণ • ২ বার পঠিত






