আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু «» দৈনিক ৫০০ টাকা মজুরিসহ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন «» এআই দিয়ে এমপি নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার «» বগুড়া আদমদীঘি’র ছাতিয়ানগ্রামে সাংসদ মহিত তালুকদার-কে সংবর্ধনা প্রদান «» কমলগঞ্জে এমপি হাজী মুজিবকে নাগরিক সংবর্ধনা  «» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন

শ্রীমঙ্গলে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

 

এহসান বিন মুজাহির, ‌‌‌‌দীপ্ত নিউজ ডটকম
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ে মঙ্গলবার আজিজুল হক ও পংকজ কুমার নাগ দুই জন ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত যথাক্রমে বেঙ্গল ফুডকে ৬,০০০ টাকা ও শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত ওয়ান সুরুচি বেকারীকে ৮,০০০ টাকা জরিমানা আরোপ ও তা আদায় করেন।

 

আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ টাকা হিসাবে আজিজুল হককে ১,৫০০ টাকা এবং পংকজ কুমার নাগকে ২,০০০ টাকা আইন অনুযায়ী প্রদান করা হয়।

 

উক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল পঁচা ও বাসি মিষ্টি বিক্রয় করা, বেকারীর প্যাকেটজাত পণ্যের প্যাকেটের গাঁয়ে লিখিত উৎপাদনের তারিখের আগেই বাজারজাত করা।