আজ-  ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» TIB Demands Immediate, Unbiased Investigation «» শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ «» জুড়ীতে ইয়াবাসহ নারী গ্রেফতার, পলাতক স্বামীকে খুঁজছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। «» বগুড়া আদমদীঘিতে  জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত  «» বগুড়া আদমদীঘিতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা «» ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আরডিএ, বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত «» সাংগঠনিক তৎপরতা জোরদারের লক্ষ্যে কমলগঞ্জে ৯ ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন «» কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু «» কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বন বিভাগ

শ্রীমঙ্গলে ৩টি প্রতিষ্ঠানকে চার হাজার পাঁচশ টাকা টাকা জরিমানা

 

এহসান বিন মুজাহির, দীপ্ত নিউজ ডটকম :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শ্রীমঙ্গলের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে এক অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে বাসি পচা খাবার খাওয়ানোর অপরাধে মৌলভীবাজার রোডস্থ বেঙ্গল ফুডস কে ৩ হাজার টাকা, অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অপরাধে চৌমুহনাস্থ গোবিন্দাস রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস-কে ১ হাজার টাকা এবং মেয়াদা উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করার অপরাধে চৌমুহনাস্থ মা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স ।