আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

নয়াসড়ক ব্লক ছাত্রলীগের উদ্যোগে প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিলেট নগরীর বৃহত্তর নয়াসড়ক ব্লক ছাত্রলীগের আয়োজনে প্রীতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্র“য়ারি) রাতে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদ হান্নানের সভাপতিত্বে ও সমাজসেবক টিটু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু।
উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ফয়জুল আনোয়ার আলাওর।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগ নেতা জামিল হোসেন, আবি আহমদ, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমদ, সহ সভাপতি ফাহিম আহমদ, এনাম আহমদ লিমন, আব্দুল কাইয়ূম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদ, ১৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজু, মহানগর ছাত্রলীগ নেতা ওহি আহমদ, শিহাব আহমদ, মাহি আহমদ, মুরাদ হাসান প্রমুখ।