আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি আটক

অদ্য ০৫/০২/২০২০খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৮.৪০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জনাব ফরিদ উদ্দিন খানের নেতৃত্বে এসআই/উত্তম রায় চৌধুরী, এমসআই/আমির হোসেন আমু এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন পুরাতন জেল রোডের পাকা রাস্তার উপর লক ওয়ার্ড দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১। মোঃ সায়েক আহম্মদ প্রকাশ সায়েক (২০), পিতা- হোসেন আহম্মদ, মাতা- লাকী বেগম, সাং- সেলবরশ, ডাক-মাটিকাটা, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- বাসা নং- ২৮, সেলিম মিয়ার বাসা, কেয়াপাড়া, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে ২২ (বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায় যে, উক্ত আসামী কাষ্টঘর এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়িদ্বয়কে আসামী করে এসআই/উত্তম রায় চৌধুরী কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।