আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

সিলেটে ‘শ্রোতার আসর বৈঠকি’-তে মুগ্ধ সংগীত পিয়াসীরা

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো :: শিল্পনগরী সিলেট বিনোদন চর্চায় বর্তমান প্রজন্মকে দক্ষ কারিগরে রূপান্তর করছে সিলেট জেলা শিল্পকলা একাডেমী ।

দীর্ঘসময় থেকে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের এর দায়িত্ব পালন করে আসছেন অসিত বরণ দাশ গুপ্ত। তিনি নির্ধারিত কর্মসূচির পাশাপাশি স্থানীয়ভাবে অনেক কর্মসূচী হাতে নিয়ে সিলেটে সংঙ্গীত শিল্পী তথা চারুকারু সহ শিল্পকলার আওতায় থাকা সকল বিভাগে দক্ষ জনশক্তি গড়ে তুলেছেন। তার এই শ্রম আর মেধার কারণে সিলেট শিল্পকলার অনেক শিক্ষার্থীরা পদক পুরস্কার ও সনদ পেয়েছে ।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ৫ ফেব্র“য়ারি বুধবার বিকেলে নগরীর পূর্ব শাহী ঈদগাহ একাডেমি মিলনায়তনে স্মৃতিচারণা, সুর আর বাণীতে বিমোহিত হলো সংগীত পিয়াসীরা আয়োজিত শ্রোতার আসর ‘বৈঠকি’তে। এই বৈঠকি অনুষ্ঠানে কিছু পুরোনো ও হৃদয়স্পর্শী গান শোনান জেলা শিল্পকলা একাডেমি সম্মাননাপ্রাপ্ত সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না ও মালতী পাল। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।
একাডেমির প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজের সঞ্চালনায় দ্বিতীয়বার আয়োজিত এই ত্রৈমাসিক বৈঠকি অনুষ্ঠানে শিল্পীরা তাঁদের পছন্দের গানের পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গান, স্মৃতিচারণা, স্মরণীয় মুহুর্ত এবং সংগীতশিল্পী ও আগামী প্রজন্মের নিকট প্রত্যাশাগুলো তুলে ধরেণ। অনুষ্ঠান শেষে বৈঠকি আসরের আমন্ত্রিত শিল্পী দুজনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।