আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটের টুকেরবাজার থেকে ০২ জুয়ারী আটক

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো :: গত ৪ ফেব্র“য়ারি রাতে সিলেট মহনগর উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহর আলী শেখ পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে জালালাবাদ থানার টুকের বাজার ইউপি গবিন্দপুর এলাকা থেকে পলাতক আসামী আলী হোসেন (৩৫)ও মাসুক (৪৫) কে আটক করে পুলিশ ।

আটক আলী হোসেন টুকের গাঁও এলাকার আব্দুল খালিকের ছেলে ও মাসুক-নোয়াগাঁও (শাহপুর)এলাকার মৃত কলমদর আলী ছেলে ।

আটকের বিষয় নিশ্চিত করে জালালাবাদ থানা পুলিশের অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ জানান, আটকরা পেশাদার জুয়ারী । এ ব্যাপারে আরো ৩জনকে অজ্ঞাত আসামী করে মামলা রুজু করা হয়েছে।

জালালাবাদ থানা পুলিশের সহকারি কমিশনার(এসি) মতিয়ার রহমান জানান, জালালাবাদ এলাকায় অপরাধ দমনে ধারাবাহিক পুলিশী অভিযান চলছে।