আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

বিয়ানীবাজারে ছাত্রদল নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক দলের মতবিনিময়

তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সাথে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্তোরাঁয় উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহসভাপতি হারুন রশিদ পনির, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন রাজু, তাজুল ইসলাম সাজু, উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি রাজন আহমদ, সাধারণ সম্পাদক এনামুল ইসলাম ও পৌর ছাত্রদলের সভাপতি আয়নুল আবেদিন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

ছাত্রদলের কার্যক্রম কিভাবে আরো বেগবান করা যায় এবং নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা। এসময় নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেন জেলার নেতৃবৃন্দ।