আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ভেড়ামারায় গাঁজা বাগানের সন্ধান, ৫৫টি গাঁজা গাছ উদ্ধার

রোকনুজ্জামান কুষ্টিয়া॥ কুষ্টিয়া ভেড়ামারায় গাঁজার বাগানের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে ৫৫ টি গাঁজা গাছ। ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, লালন শাহ সেতুর পশ্চিমে একটু ভিতরে গাঁজার বাগান রয়েছে বলে গোপনে এ তথ্য পান। বৃহষ্পতিবার (২৩ জুলাই) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে উল্লেখিত স্থানে অভিযান চালান। সেখান থেকে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয় ও সন্দেহভাজনদের ১ জনকে আটক করা হয়। নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উদ্ধারকৃত গাঁজার গাছগুলোর বয়স ৮ মাস হবে বলে জানা গেছে। গাঁজার বাগানের আশেপাশে বেশ কিছু কলা বাগান রয়েছে। অনেকেই সেখানে কলা চাষ করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি নিয়ে তদন্ত হবে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে সবার নামে মামলা করা হবে।