আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

নওগাঁয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।

মোঃ শিমুল  হাসান, নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর রাণীনগর উপজেলার বিজয়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাঠে এবং আত্রাই উপজেলার বান্দাইখাড়া বদ্ধভূমি চত্বরে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। লাইফ নমিজান আত্তাবী ফাউন্ডেশনের সহযোগিতায় বে-সরকারী সংস্থা রানি এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দাতা সংস্থা লাইফর এশিয়ার সমন্বয়কারী ইসহাক আলী সোহেল, নমিজান আত্তাবী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জোনায়েদ আহমেদ, সোস্যাল এইডের প্রধান নির্বাহী বাবুল আকতার, রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান, মিরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫কেজি চাল, ৩কেজি আলু, ২কেজি ডাল, ২লিটার সয়াবিন তেল ও ১কেজি লবণ। সম্প্রতি ছোট যমুনা ও আত্রাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে জেলার রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার প্রায় শতাধিক গ্রামের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়ে।