আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

শারদীয় দূর্গা পূজায় রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ


শারদীয় দূর্গা উৎসব ২০২০ উপলক্ষ্যে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরীর ২৬ নং ওয়ার্ডের কদমতলীতে অসহায় দুঃস্থ ২৫০ হিন্দু পরিবারের মধ্যে চাল বিতরন করা হয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটাঃ আব্দুল বাছিতের পরিচালনায় কদমতলীস্থ হোটেল তৌফিক ইন্টারন্যাশনাল এ অনুষ্টিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি মুফতি তাহের আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ক্লাবের ফাস্ট প্রেসিডেন্ট তৌফিক বক্স লিপন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ সাইফুর রহমান, ক্লাব ডাইরেক্টর রোটাঃ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, ডাইরেক্টর রোটাঃ কাজী আব্দুল জলিল খান, ডাইরেক্টর আসাদুজ্জামান রনি প্রমুখ।
কোভিড ১৯ প্যানডামিকে দরিদ্র জনগনের খাদ্যাভাব ও দুর্গা পুজাকে সামনে রেখে এই চাল বিতরন কর্মসুচী অনুষ্টান সম্পন্ন হয়। এই প্রজেক্ট স্পন্সর করেন কাউন্সিলর পিপি তৌফিক বক্স লিপন।