আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর’র প্রশিক্ষণ কর্মশালা

ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই…মুহাম্মদ আবু তাহের মিসবাহ

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় আল-কারীম মিলনায়তনে কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা (তারবিয়াত) অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাতের সঞ্চালনায় কর্মী প্রত্যাশী প্রশিক্ষণ কর্মশালা(তারবিয়াত) অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আবু তাহের মিসবাহ বলেন, ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই। তিনি আরো বলেন, ব্যর্থ জাহেলী সমাজ ব্যবস্থার মূলোৎপাটন করে ইসলামী বিপ্লব ত্বরান্বিত করতে ছাত্র সমাজকেই অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সমকালে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে কর্মী প্রত্যাশিদের লিখিত ও ভাইবা পরীক্ষা গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মুহাম্মাদ নূর উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মাহদী হাসান, ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শেখ সাদী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।