আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৪নং ওয়ার্ড যুব আন্দোলনের বিক্ষোভ

রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৪নং ওয়ার্ড যুব আন্দোলনের বিক্ষোভ
রায়হান হত্যার ১২দিনেও
আকবর কেন গ্রেপ্তার হয়নি
—ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যু ও দেশব্যাপী খুন ও ধর্ষণের প্রতিবাদে সিলেট নগরীর ১৪নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে শুক্রবার (২৩ অক্টোবর) বাদ জুমআ বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর ছড়ারপাড় থেকে মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, দেশে আজ বিচারহীনতার কারনে খুন, ধর্ষণ সহ অরাজকতা দিন দিন বেড়ে চলছে। সরকার আইন করেও কোন কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। খুন ও ধর্ষণের ঘটনায় গোটা জাতি শঙ্কিত। সভ্য যুগে এমন নৃশংসতা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার কারনে ধর্ষণ, খুনের সঙ্গে জড়িত অপরাধীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এ জন্য মানুষের নৈতিক চরিত্র গঠনে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনার অজুহাতে দেশের ওয়াজ মাহফিলসহ কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দিয়ে, ধর্ষণের ট্রেনিং সেন্টার সিনেমা হল গুলো খুলে দেওয়া হয়েছে। একটা মুসলিম রাষ্ট্রে এমনটা কখনও মেনে নেওয়া যায় না।
বক্তারা বলেন, রায়হান হত্যার ১২দিন অতিবাহিত হলেও এখন মূল আসামী আকবরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এটা প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। পররাষ্ট্রমন্ত্রীর ধারণা অনুযায়ী- খুনী আকবর দেশেই আছে। তাহলে পুলিশ কেন তাকে এখনও গ্রেপ্তার করছে না। অবিলম্বে খুনী আকবরকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় সিলেটবাসী কঠোর আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবে।

ইসলামী যুব আন্দোলন ১৪নং ওয়ার্ড শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহীন আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব আন্দোলন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরফ উদ্দিন খান, জেলা অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, যুব কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা সভাপতি মো. আল আমিন, ১৪নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. আবুল হোসেন সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।