আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ করেই বেড়ে যাওয়া এবং শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন: সারাদেশে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে।

শুক্রবার রাজধানীতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক সভা শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় তিনি জানান: স্কুল-কলেজ বন্ধের যে নির্দেশনা আমরা পেয়েছি এটি মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংক্রমণের হার কমে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হতে পারে। তবে প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা অনলাইনে তাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা সিদ্ধান্ত নিয়ে থাকে। যেসব বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা চলাচল করবে। পরিস্থিতির উন্নতি হলে আবারও তারা ক্লাসে ফিরবে।

ডা. দীপু মনি বলেন: আমরা খুশি মনে যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছি এমনটা নয়। দীর্ঘদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্লাসে আসতে না পারা, বন্ধুদের সঙ্গে মিশতে বা খেলতে পারছে না। আমরা সবাই যদি যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতাম তাহলে হয়তো এমন পরিস্থিতি হতো না।

শিক্ষকদের প্রশাসনিক কাজে যোগ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন: স্বাস্থ্যবিধি মেনে তারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন। কেননা শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। পরবর্তীতে পর্যবেক্ষণ শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে