আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মানুষের অধিকার ফাউন্ডেশন প্রতি বছরই শিশু শীতার্তের পাশে আছেন

আজ শনিবার ২৯ জানুয়ারি সকালে মানুষের অধিকার   ফাউন্ডেশনের কার্যালয় কোর্ট জেলা জামে মসজিদ মার্কেট প্রাঙ্গণে এ আয়োজন করেন, স্কুলের ছাত্র ছাত্রিসহ মোট ১৫০ জন অসহায় ও দরিদ্র শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সংস্থাটি। উক্ত কম্বল বিতরনে আর্থিকভাবে সহযোগীতা করেছেন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ শামায়ুন কবির (জগতপুর), লন্ডন প্রবাসী আব্দুল হামিদ (বালিসহশ্র), জিতু মিয়া (কামালপুর) ও মনপুরা মটর্সের স্বত্তাধীকারি মানুষের অধিকার ফাউন্ডেশনের আজীবন সদস্য মো: শিপন আহমেদ সহ ফাউন্ডেশনের কিছু সদস্যবৃন্দ।

কম্বল বিতরন অনুষ্টানে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান এড. নিয়ামুল হক, ফাউন্ডেশনের জেনারেল মেম্বার ও মৌলভীবাজার২৪.কম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ,ভাইস চেয়ারম্যান এড. সাকির আহমদ, ট্রেজারার এড. ইজাজুল ইসলাম তানভীর ট্রেজারার মো: মুস্তাকিম আহমেদ, জেনারেল মেম্বার মোবাশ্বির আলী ,ফাউন্ডেশনের আজীবন সদস্য মো: সাজ্জাদুর রহমান পিন্টু, মোস্তফাপুর নিবাসী বিশিষ্ট সমাজ সেবক শেখ বদরুল ইসলাম সুজন, সদস্য নাজমুল খান সহ সংস্থার আরো অন্যান্য সদস্য বৃন্দ। ফাউন্ডেশনের প্রতিষ্টাতার চেয়ারম্যান বলেন, মানুষের অধিকার ফাউন্ডেশন একটি সামাজিক ও মানবাধিকার মুলক সংস্থা যাহা অসহায় ও হতদরিদ্র শিশু ও মানুষদের অধিকার বাস্তবায়নে কাজ করে আসছে।

তাছাড়া ফাউন্ডেশন ঝড়ে পড়া ও স্কুল বিমুখ প্রায় ১০০ শিশুদের মানুষের অধিকার স্কুল নামক একটি প্রতিষ্টান চালু করে তাদের সম্পূর্ণ বিনামূল্য পড়াশুনার সুযোগ করে দিয়েছে। মানবতার লক্ষ্য সবাইকে কাজ করা আহ্বান জানান চেয়ারম্যান